ব্রাজিল ফুটবল শিবিরে নাটকীয় মোড়; প্রথম দিনেই মাঠের বাইরে নেইমার

নেইমার জুনিয়র
নেইমার জুনিয়র | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে মহানাটকীয় মোড় ব্রাজিলের ফুটবল শিবিরে! হেক্সা মিশনের স্বপ্ন যখন চূড়ান্তে, ঠিক তখনই তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম সেলেসাওদের সাজঘর। প্রথম দিনেই মাঠের বাইরে ব্রাজিল ফুটবলের 'পোস্টার বয়' নেইমার জুনিয়র!

নেইমারের এমন ভাগ্যবরণ নতুন কিছু নয়, ক্যারিয়ার জুড়েই তার বড় প্রতিপক্ষ ইনজুরি। সবশেষ কাতার বিশ্বকাপের পরে আর জাতীয় দলের ডেরায় ফেরা হয়নি তার। এই চার বছরে হলুদ জার্সিতে মিস করেছেন ২৩ টা ম্যাচ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ১৮ মে যখন রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছিল ফুটবল রাজপুত্রের, ফুটবল দুনিয়া মেতেছিল উল্লাসে।

কিন্তু ব্রাজিলের গ্রানজা কোমারি অনুশীলন কেন্দ্রে বল পায়ে নামার আগেই ডান পায়ের পেশী বা কাফ ইনজুরি কোণঠাসা করে দিল ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। অনুশীলনের সবুজ গালিচা ছেড়ে নেইমারকে ছুটতে হলো তেরেসোপোলিসের এক বেসরকারি ক্লিনিকের ইমেজিং টেস্টের টেবিলে।

সিবিএফ মুখে কুলুপ এঁটেছে, মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত নীরব কর্তারা। তবে বাতাস ভারী হচ্ছে আশঙ্কায়—নেইমার কি তবে ছিটকে যাচ্ছেন বিশ্বকাপ থেকে? এদিকে ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি যেন এক নির্মম বাস্তববাদী রাজা! আগেই হুংকার দিয়ে রেখেছেন, নাম কিংবা অতীত আবেগ দিয়ে ব্রাজিলের জার্সি কেনা যায় না। দলে থাকতে হলে নেইমারকে দিতে হবে শতভাগ ফিটনেসের পরীক্ষা।

৩১ মে মারাকানায় পানামার বিরুদ্ধে প্রথম যুদ্ধ। অথচ সেনাপতি আনচেলত্তির হাতে নেই পর্যাপ্ত অস্ত্র! আর্সেনাল আর পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের কারণে এই ম্যাচে থাকছেন না গ্যাব্রিয়েল মাগালাহিস, মার্কিনহোস এবং মার্টিনেল্লি। তার ওপর নেইমারকে নিয়েও ঘোর অনিশ্চয়তা!

আরও পড়ুন:

১৩ জুন মরক্কোর বিপক্ষে মিশন শুরুর আগে সি-গ্রুপে ব্রাজিলের হিসাব-নিকাশ ওলটপালট করে দিতে পারে নেইমারের অনুপস্থিতি। ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৮ বার ইনজুরি আর বিশ্রাম মিলিয়ে মাঠের বাইরে যেতে হয়েছে নেইমারকে। এক ইনজুরিতে সর্ব্বোচ্চ ৩৪০ দিন থাকতে হয়েছে ফুটবলের বাইরে। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ ৭৯ গোলের মালিক কি পারবেন সব শঙ্কা উড়িয়ে দিয়ে আরও একবার ফিনিক্স পাখির মতো জেগে উঠতে? নাকি মাঠের বাইরে বসেই অশ্রুসিক্ত নয়নে দেখতে হবে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ? উত্তর লুকিয়ে শুধুই এক টুকরো মেডিকেল রিপোর্টে!

দুঃসংবাদ আর শঙ্কার কালো মেঘ যেন কাটছে না ব্রাজিল শিবিরে। দুই দশকের ট্রফি খরা ঘোচাতে নেইমারকে রেখে ১৮ মে দল ঘোষণা করেন কার্লো আনচেলত্তি, তবে ইনজুরির কারণে প্রথম দিনের অনুশীলনে মাঠে নেই নেইমার।

বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে মহানাটকীয় মোড় ব্রাজিলের ফুটবল শিবিরে! হেক্সা মিশনের স্বপ্ন যখন চূড়ান্তে, ঠিক তখনই তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম সেলেসাওদের সাজঘর। প্রথম দিনেই মাঠের বাইরে ব্রাজিল ফুটবলের 'পোস্টার বয়' নেইমার জুনিয়র!

নেইমারের এমন ভাগ্যবরণ নতুন কিছু নয়, ক্যারিয়ার জুড়েই তার বড় প্রতিপক্ষ ইনজুরি। সবশেষ কাতার বিশ্বকাপের পরে আর জাতীয় দলের ডেরায় ফেরা হয়নি তার। এই চার বছরে হলুদ জার্সিতে মিস করেছেন ২৩ টা ম্যাচ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ১৮ মে যখন রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছিল ফুটবল রাজপুত্রের, ফুটবল দুনিয়া মেতেছিল উল্লাসে।

কিন্তু ব্রাজিলের গ্রানজা কোমারি অনুশীলন কেন্দ্রে বল পায়ে নামার আগেই ডান পায়ের পেশী বা কাফ ইনজুরি কোণঠাসা করে দিল ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। অনুশীলনের সবুজ গালিচা ছেড়ে নেইমারকে ছুটতে হলো তেরেসোপোলিসের এক বেসরকারি ক্লিনিকের ইমেজিং টেস্টের টেবিলে।

সিবিএফ মুখে কুলুপ এঁটেছে, মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত নীরব কর্তারা। তবে বাতাস ভারী হচ্ছে আশঙ্কায়—নেইমার কি তবে ছিটকে যাচ্ছেন বিশ্বকাপ থেকে? এদিকে ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি যেন এক নির্মম বাস্তববাদী রাজা! আগেই হুংকার দিয়ে রেখেছেন, "নাম কিংবা অতীত আবেগ দিয়ে ব্রাজিলের জার্সি কেনা যায় না।" দলে থাকতে হলে নেইমারকে দিতে হবে শতভাগ ফিটনেসের পরীক্ষা।

ইএ