গরিব-অসহায়দের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আহ্বান মুশফিকের

ঈদের নামাজ শেষে কথা বলেছেন মুশফিকুর রহিম
ঈদের নামাজ শেষে কথা বলেছেন মুশফিকুর রহিম | ছবি: সংগৃহীত
0

বগুড়ায় ঈদের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। এসময় গরিব অসহায়দের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

আজ (বৃহস্পতিবার, ২৮ মে) জেলার ধরমপুর মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে ইদের জামাতে অংশ নেন তিনি।

নামাজ শেষে মুশফিক ঈদগাহ ময়দানে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তার সঙ্গে ছিলেন বাবা মাহবুব হামিদ।

আরও পড়ুন:

জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম বলেন, ‘সবাই পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন, আমাদের সবাইকে গরীব অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে ‘

এসময় তিনি এলাকাবাসী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অষ্ট্রেলিয়ায় সফররত ক্রিকেট দলের জন্য শুভকামনাও জানান।

এসএইচ