আজ (সোমবার, ২৫ মে) দুপুর দুইটার দিকে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার পাথরঘাটা মুন্সি মিয়া টিলা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন কিনা মিত্র চাকমা (৪৬), সবিমল চাকমা (৩৬) ও হরিলাল চাকমা (৫০)। এদের মধ্যে কিনা মিত্র চাকমা রাঙামাটি সদর উপজেলার কিল্লামুরা এলাকার বাসিন্দা কালাচান চাকমার ছেলে।
এছাড়া সবিমল চাকমা জেলার জুরাছড়ি উপজেলার কুসুমছড়ি এলাকার কৃষ্ণ রতন চাকমার ছেলে এবং হরিলাল চাকমা জুরাছড়ি উপজেলার বালুখালী এলাকার মৃত রাবনা চাকমার ছেলে। পুলিশের ধারণা-গ্রেপ্তারকৃতরা মাদক কারবারী। পাচারের জন্যই উদ্ধার হওয়া এসব ইয়াবা বহন করছিল।
রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের টিম বিশেষ এ অভিযান পরিচালনা করে।
ডিবির ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘অভিযানে গ্রেপ্তারকৃত তিন আসামির কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ট্রলার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এ কর্মকর্তা আরও বলেন, ‘মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রাঙামাটি জেলা পুলিশের জিরো টলারেন্স নীতির আওতায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’





