লিওঁকে হারিয়ে চতুর্থবার উইমেনস চ্যাম্পিয়ন্স লিগ জিতলো বার্সেলোনা

বার্সেলোনা নারী দল
বার্সেলোনা নারী দল | ছবি: সংগৃহীত
0

উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে আবারও শ্রেষ্ঠত্ব দেখাল বার্সেলোনা। নরওয়ের অসলোতে ফাইনালে ফরাসি ক্লাব লিওঁকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চতুর্থবার শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। গতকাল (শনিবার, ২৩ মে) নরওয়ের উলেভাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ছিলো লিওঁ। চতুর্দশ মিনিটে গোলও পেয়েছিলো তারা, তবে ভিএআরে অফসাইড ধরা পড়ায় বাতিল হয় গোলটি।

প্রথমার্ধে চাপ সামলেও বিরতির পর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। ইভা পায়ো করেন জোড়া গোল। শেষ দিকে সালমা পারাইয়েলো যোগ করেন আরও দুটি গোল।

টানা ছয় মৌসুমে ফাইনাল খেলে চতুর্থবার শিরোপা জিতল বার্সেলোনা। গত আসরের হতাশা ভুলে এবার দাপটের সঙ্গেই ইউরোপসেরা হলো কাতালানরা।

জেআর