এর অংশ হিসেবে সম্প্রতি এসিআই লিমিটেডের এ ব্র্যান্ডটি দেশব্যাপী একটি আকর্ষণীয় কনজ্যুমার প্রমোশন ক্যাম্পেইন ঘোষণা করেছে, যার নাম ‘স্কুটি নাকি গোল্ড?’। এ আয়োজনের মাধ্যমে ক্রেতারা আকর্ষণীয় স্কুটার অথবা স্বর্ণ জেতার সুযোগ পাচ্ছেন।
দেশের যেকোনো প্রান্তের নারীরা অত্যন্ত সহজে এ ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য ক্রেতাদের ‘ফ্রিডম’-এর নির্ধারিত কিছু প্যাক ক্রয় করতে হবে ।
পণ্য ক্রয়ের পর ক্রেতাদের একটি কিউআর কোড স্ক্যান করতে হবে এবং ওয়েবসাইটে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে ক্যাম্পেইনে অংশগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দেশব্যাপী আয়োজিত এ বিশেষ ক্যাম্পেইনটি আগামী জুলাই পর্যন্ত চলবে।
ক্যাম্পেইনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে দেশের বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে চোখ রাখার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া, যেকোনো সর্বশেষ খবর ও নিয়মিত আপডেট পেতে ফ্রিডমের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করে যুক্ত থাকার জন্য ক্রেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।





