শিবালয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
সড়ক দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় পান্নু (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (শনিবার, ২৩ মে) দুপুরের দিকে উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পান্নুর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার টেপড়ী গ্রামে। তিনি মৃত শুকুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ফিরতি একটি গরুবাহী ট্রাক বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ফুটওভার ব্রিজের নিচে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা পান্নুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

বরঙ্গাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এএইচ