ক্যালিফোর্নিয়ায় বিস্ফোরণের শঙ্কা; সরিয়ে নেয়া হলো ৪০ হাজারের বেশি বাসিন্দাদের

রাসায়নিক ট্যাংক থেকে গ্যাস লিক হয়ে দেখা দিয়েছে বিস্ফোরণে শঙ্কা
রাসায়নিক ট্যাংক থেকে গ্যাস লিক হয়ে দেখা দিয়েছে বিস্ফোরণে শঙ্কা | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি রাসায়নিক ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস লিক হয়ে দেখা দিয়েছে বিস্ফোরণে শঙ্কা। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে ৪০ হাজারের বেশি বাসিন্দাকে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি ট্যাংক থেকে বিষাক্ত রাসায়নিক চুইয়ে পড়ছে। এতে বাতাসে ছড়িয়ে পড়ছে বিষাক্ত গ্যাস। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের বিস্ফোরণ।

আরও পড়ুন:

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অরেঞ্জ কাউন্টির গার্ডেন গ্রোভ শহরে অবস্থিত অ্যারোস্পেস প্লাস্টিক কারখানায় বড় স্টোরেজ ট্যাংকটি অতিরিক্ত গরম হয়ে যায়। এরপর ভেতর থেকে বিপজ্জনক গ্যাস বের হতে শুরু করে। ট্যাংকটিতে প্রায় ৬ থেকে ৭ হাজার গ্যালন মিথাইল মেথাক্রাইলেট রয়েছে। যা প্লাস্টিক ও বিমানের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়।

ইএ