পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান চাউলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আইয়ুব আলী এবং বৃষ্টি সাহা নামে এক নারী মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোর আলী নামে এক বৃদ্ধা ও সৌমিক সাহা নামে এক শিশু।
দুর্ঘটনায় আহত সাজ্জাদ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ চালান।
আরও পড়ুন:
এ ঘটনায় কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়ম ক্ষুব্ধ স্থানীয়রা। এখন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।




