ঈদে চাঁদাবাজি ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বদ্ধপরিকর: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ | ছবি: এখন টিভি
0

কোরবানির ঈদ উপলক্ষে চাঁদাবাজি ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন ডিএমপির নবনিযুক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। আজ (বুধবার, ২০ মে) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘কোরবানির ঈদ উপলক্ষে পশুর হাটে চাঁদাবাজি ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘রাজধানীর থানাগুলোকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। থানায় সাধারণ মানুষ হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন:

এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে গণপরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার। এসময় কিশোর গ্যাং দমনে চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘এসব গ্যাংয়ের নেতৃত্বদানকারীদেরও নজরদারিতে রাখা হয়েছে।’ পাশাপাশি কোনো পুলিশ সদস্য অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধেও তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার।

ইএ