কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত স্ত্রী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়ায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ে এক বৃদ্ধ (৬৫) নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী (৬০)। আজ (মঙ্গলবার, ১৯ মে) বেলা ১১টায় কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে,ওই বৃদ্ধ দম্পতি রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামি একটি বাস তাদের সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. ইকবাল জানিয়েছে,হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। আহত বৃদ্ধাকে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি)কবির হোসেন মাতুব্বর জানান,নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

এএইচ