পাবনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

ভূমিসেবা মেলার উপলক্ষে র‌্যালী
ভূমিসেবা মেলার উপলক্ষে র‌্যালী | ছবি: এখন টিভি
0

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যে পাবনায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ভূমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভার উদ্বোধন হয়েছে।

আজ (মঙ্গলবার, ১৯ মে) সকালে জেলা প্রশাসকের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, সদর উপজেলা ভূমি অফিসে সহযোগিতায় কর্মসূচির গ্রহণ করা হয়।

পরে ভূমি অফিসে সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মাদ জহুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা।

জেআর