গত ১২ মে বসুন্ধরা কিংস অ্যারেনায় না খেলার সিদ্ধান্ত জানিয়ে বাফুফেকে চিঠি দিয়েছিলো মোহামেডান। তারই প্রেক্ষিতে সোমবার দুই দলের প্রতিনিধিদের সাথে আলাপের জন্য বাফুফে হাজির হন ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। দুই ক্লাবের সাথে আলাদা করে বৈঠকে বসেন তিনি।
মিটিং শেষে মোহামেডান পরিচালক মো. মোস্তাকুর রহমান জানান, বাফুফে সভাপতির অনুরোধের পরও সিদ্ধান্ত থেকে সরে আসেননি তারা। বসুন্ধরা কিংসে তার দলের খেলোয়াড় ও কোচদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। বসুন্ধরার মাঠের বদলে যেকোনো জায়গায় খেলতে প্রস্তুত তারা।
আরও পড়ুন:
অন্যদিকে বসুন্ধরা কিংসের কোচ জুবায়ের নিপু জানালেন, খেলার স্বার্থে যেকোনো মাঠেই খেলতে রাজি তারা। তবে তাদের মনে হয় মঙ্গলবার নির্ধারিত সময়েই তাদের মাঠেই খেলা পরিচালনা করবে বাফুফে।





