ইসরাইল সংশ্লিষ্ট অস্ত্র চোরাচালান চক্র নির্মূলের দাবি রেভল্যুশনারি গার্ডের

ধ্বংস হওয়া ভবনের সামনে ইরানি পতাকা
ধ্বংস হওয়া ভবনের সামনে ইরানি পতাকা | ছবি: সংগৃহীত
0

ইসরাইলের সঙ্গে যুক্ত অস্ত্র চোরাচালানের পাঁচটি নেটওয়ার্ক বা চক্র গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রেভল্যুশনারি গার্ডের এক বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পরিবহনের রুটগুলো শনাক্ত করা হয়।

এ সময় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট এবং অস্ত্র চোরাচালানে জড়িত ২০ জনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। তারা ৫টি সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল বলে দাবি করা হয়েছে।

অভিযান শেষে ওই ব্যক্তিদের কাছ থেকে ৫০টির বেশি আগ্নেয়াস্ত্র, ৭০ কেজি বিস্ফোরক এবং ২ হাজার কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়। তবে এই চক্রের সদস্যদের পরিচয় বা অভিযান কোথায় চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এএম