নয়াদিল্লিতে চলতি সপ্তাহে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন

ব্রিকস সম্মেলন
ব্রিকস সম্মেলন | ছবি: সংগৃহীত
0

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১৪ ও ১৫ মে ব্রিকস দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার, ১২ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত এই জোটে পরবর্তী সময়ে যুক্ত হয়েছে মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। সদস্যরাষ্ট্রগুলোর সম্প্রসারণের পর এবারের সম্মেলনটি বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত।

এএম