রাজধানীতে পাঁচ ডাকাত ও তিন ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর আয়োজিত সংবাদ সম্মেলনে আজ (মঙ্গলবার, ১২ মে) তিনি জানান, চলতি মাসের প্রথম ১১ দিনের বিশেষ অভিযানে তালিকাভুক্ত ১৫৪ জন চাঁদাবাজ, ২৬১ জন ছিনতাইকারীসহ মোট ৫৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:
ডিবি জানায়, ঈদকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশপথ, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি আন্তঃজেলা অপরাধী চক্রের গতিবিধিও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এসময় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র, গুলি, গানপাউডার, হাতবোমা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে দাবি ডিবির।
সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান আরও বলেন, ‘আলোচিত টিটন হত্যা মামলার আসামিরাও গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে এবং তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’





