আজ (রোববার, ১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তৃতা করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
আরও পড়ুন:
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তথ্য প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ও মাত্রা বদলেছে। এ ক্ষেত্রে পুলিশ সদস্যদেরকে সংশ্লিষ্ট বিষয়ে আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করতে না পারলে অপরাধ দমনে কাঙ্ক্ষিত লক্ষ্য ও সাফল্য অর্জন সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানিলন্ডারিং প্রতিরোধে আরও যুগোপযোগী আইন প্রণয়নের জন্য এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সুপারিশ অনুযায়ী আইন প্রণয়ন করা হবে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইনকে সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে।’
এছাড়া পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জন আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।




