গণতন্ত্রের সৌন্দর্য বিরোধীদলের গঠনমূলক সমালোচনা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: সংগৃহীত
0

বিরোধীদল সমালোচনা করবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য তবে সমালোচনা গঠনমূলক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (শুক্রবার, ৮ মে) ‎দুপুরে ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের জেলা সভাপতি ও সেক্রেটারিকে নিয়ে মতবিনিময় সভার পূর্বপ্রস্তুতি দেখতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট পরিদর্শক শেষে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘‎গঠনমূলক সমালোচনা হলে রাষ্ট্র উপকৃত হবে সরকার। তবে উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য করা হলে তা হবে ষড়যন্ত্র।’

আরও পড়ুন:

এসময় তিনি আরও বলেন, আগামীকালের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত তিনমাসে কি কি কর্মসূচি সরকার বাস্তবায়ন করেছে, সেগুলো প্রোগ্রামের ডেলিগেটদের মাঝে তুলে ধরা হবে বলে জানান রুহুল কবির রিজভী।

এফএস