উদ্ধারকৃত ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের এ স্বর্ণের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকা। প্রাইভেট কার ও মোবাইলসহ জব্দকৃত মালামালের মোট মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।
আটককৃতরা হলেন— শার্শার রনি, চৌগাছার আব্দুল গনি, সদরের ইসরাইল।
আরও পড়ুন:
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল আজ ভোর ৫টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের ওপর অবস্থান নেয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৩ জনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এ স্বর্ণ সংগ্রহ করেছিলো। এগুলো যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তারা চৌগাছা সীমান্তের দিকে যাচ্ছিল। তাদের জিজ্ঞাসাবাদ শেষে স্বর্ণসহ যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে।





