বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানের প্রতিটি পর্বের শুরুতে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি ডক্টরাল ডিগ্রি প্রদান অনুষ্ঠানে মঞ্চে তাদের জন্য আনুষ্ঠানিক পোশাকসহ দুটি খালি চেয়ার রাখা হবে।
ইউএসএফ প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিবার এ ঘটনায় গভীরভাবে শোকাহত এবং নিহত শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাতেই মরণোত্তর ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
আরও পড়ুন:
হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৭ বছর বয়সী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তারা সর্বশেষ এপ্রিলের মাঝামাঝি সময়ে জীবিত অবস্থায় দেখা গিয়েছিলেন। এরপর কয়েকদিনের মধ্যে নিখোঁজ হন এবং পরে আলাদা স্থানে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জামিল লিমনের রুমমেট ছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার একাধিক অভিযোগ আনা হয়েছে এবং তিনি বর্তমানে কারাগারে জামিন ছাড়া আটক আছেন।
এ বছরের বসন্তকালীন সমাবর্তনে মোট ৮ হাজারের বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে, যার মধ্যে ৬ হাজার ৩৭১ জন স্নাতক, ১ হাজার ৩৬০ জন স্নাতকোত্তর এবং ৩৫৩ জন ডক্টরাল ডিগ্রিপ্রাপ্ত রয়েছেন।





