সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যদের শপথ আজ

জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন | ছবি: সংগৃহীত
0

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আজ (রোববার, ৩ মে) রাত ৯টায়। সংসদ ভবনের শপথ কক্ষে শপথ পড়বেন তারা। জাতীয় সংসদ সচিবালয় থেকে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

সংসদ সচিবালয় জানায়, সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গত ৩০ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে একটি আসন নিয়ে জটিলতা থাকায় শপথ প্রক্রিয়া অপেক্ষমাণ ছিল।

তবে, সেই জটিলতার অবসান হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এর ফলে সংরক্ষিত নারী আসনের ৫০টি পদই পূর্ণ হলো।

নুসরাত তাবাসসুম জানান, রাজনৈতিক আদর্শ অনুযায়ী কাজ করে যাবেন তিনি। এদিকে এনসিপির আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, সংশ্লিষ্ট আরেক প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে কিছু জটিলতা রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ইএ