ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে উসমান খানের ৬১ এবং ল্যাবুশেন-সাইম আইয়ুবদের ব্যাটে ভর করে ১৮৬ রান তোলে হায়দ্রাবাদ। বিপরীতে নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রান তোলে ইসলামাবাদ। ২ রানের শ্বাসরুদ্ধকর জয়ে নিজেদের প্রথম আসরেই ফাইনাল নিশ্চিত করেছে হায়দ্রাবাদ কিংসম্যান।
আরও পড়ুন
এর আগে প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল পেশোয়ার জালমি। আগামীকাল (রোববার, ৩ মে) লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে হবে ফাইনাল। যেখানে দেখা যাবে বাংলাদেশি তারকা নাহিদ রানাকে।
নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকলেও ফাইনালে নাহিদকে পেতে বিশেষ আবেদন করেছিল পেশোয়ার। তাতে সাড়াও দিয়েছে বিসিবি।





