মহাস্থানগড়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

আয়োজিত দোয়া মাহফিলের ছবি
আয়োজিত দোয়া মাহফিলের ছবি | ছবি: প্রতিমন্ত্রী শাহে আলমের ফেসবুক পেজ
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ১ মে) বাদ জুমা অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

পরে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে এ তথ্য জানানো হয়।

জুমার নামাজ আদায় শেষে তিনি মুসল্লীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনগণের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন:

এ দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্যসহ অন্তত ১০ হাজার মুসল্লি অংশ নেন।

এসএইচ