তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর হয় এবং তিনি গাড়ি থামিয়ে বাচ্চাটিকে দেখতে নেমে আসেন। এই দৃশ্য নিলিমার ফেসবুক পেইজসহ বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়।
এরপর সেই নিলিমা ও শিশু সন্তানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান উপহার পাঠানোর নির্দেশ দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে।
আরও পড়ুন:
তারপর আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেই নিলিমার বাসায় যান এবং প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিদুর রহমান সাগরসহ আরও অনেকে।





