‘ইউনিয়নপে’ ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করলো ট্রাস্ট ব্যাংক

ট্রাস্ট ব্যাংকে ইউনিয়নপের কার্ড উদ্বোধন
ট্রাস্ট ব্যাংকে ইউনিয়নপের কার্ড উদ্বোধন | ছবি: আইএসপিআর
0

ট্রাস্ট ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে ‘ইউনিয়নপে’ ব্র্যান্ডেড ডেবিট ও ক্রেডিট কার্ডের এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল (রোববার, ২৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এ কার্যক্রম চালু করা হয়।

নতুন কার্ড উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এসময় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘ট্রাস্ট ব্যাংক ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে একটি উন্নত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে অংশীদারিত্ব করেছে। ইউনিয়নপে কার্ডসমূহ বাংলাদেশি শিক্ষার্থী, চিকিৎসাসেবা গ্রহীতা ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকগণের জন্য সহজ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য আর্থিক লেনদেন নিশ্চিত করবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসি উদ্ভাবনী ব্যাংকিং সেবা, গ্রাহককেন্দ্রিক কার্যক্রম এবং ডিজিটাল ব্যাংকিং খাত উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।’

ইউনিয়নপে কার্ডের উদ্বোধনের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক বৈশ্বিক বাজারে সম্প্রসারণ এবং গ্রাহক সুবিধা বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। আর নতুন চালু হওয়া এ কার্ডের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকরা দেশ-বিদেশে ইউনিয়নপে নেটওয়ার্কভুক্ত দেশগুলোতে বিভিন্ন সুবিধা পারবেন। এর মধ্যে রয়েছে নির্বিঘ্ন আন্তর্জাতিক লেনদেন, চিকিৎসা ব্যয় পরিশোধ, টিউশন ফি প্রদান, এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধা এবং বিভিন্ন এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধাসহ একাধিক সুবিধা পাবেন বলে জানান ব্যাংক কর্তৃপক্ষ।

এসময়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর এ্য‌‌াডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সিইও ল্যারি ওয়াং, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আহসান জামান চৌধুরী, ইউনিয়নপে ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. মাসুদ রায়হান, ট্রাস্ট ব্যাংকের ইভিপি এবং হেড অব কার্ডস মো. মোস্তফা মুশাররফসহ অনেকে।

জেআর