আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) বিকেলে বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন সদর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
বিজিবি জানায়, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল বাঁকাল চেকপোস্ট সংলগ্ন স্থানে অবস্থান নেয়। এসময় ইজিবাইকযোগে খুলনা রোড মোড় থেকে ভোমরা সীমান্ত এলাকার দিকে যাচ্ছিলেন শিউলি। তিনি বাঁকাল চেকপোস্ট এলাকায় পৌঁছালে বিজিবির মহিলা সদস্যরা তাকে ইজিবাইক থেকে নামিয়ে তল্লাশি করেন। এতে তার কাছে দু’টি স্বর্ণের বার পাওয়া যায়, যেগুলোর ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম এবং ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।
পরে আটক নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয় এবং উদ্ধারকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয় বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





