সাইপ্রাসে ইইউ নেতাদের এক অনানুষ্ঠানিক সম্মেলনের আগে শুক্রবার কাজা কালাস এসব কথা বলেন। তিনি বলেন, ‘যদি আলোচনা কেবল পারমাণবিক বিষয় নিয়ে হয় এবং আলোচনার টেবিলে কোনো পরমাণু বিশেষজ্ঞ না থাকেন, তবে আমরা এমন একটি চুক্তিতে পৌঁছাব যা আগের জেসিপিওএ চুক্তির চেয়েও দুর্বল হবে।’
আরও পড়ুন:
কালাস আরও বলেন, ‘আলোচনার টেবিলে কেবল পরমাণু ইস্যু নয়, বরং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সমস্যা, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে তেহরানের সমর্থন এবং ইউরোপে তাদের সাইবার কার্যক্রমের বিষয়গুলোও গুরুত্ব পাওয়া উচিত।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই বিষয়গুলো সমাধান না করা হলে বিশ্ব একটি আরও বিপজ্জনক ইরানের মুখোমুখি হবে।’
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনার তোড়জোড় চলছে। এমন পরিস্থিতিতে ইইউর এই শীর্ষ কর্মকর্তার মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।





