সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে একই গ্রুপে বাংলাদেশ-ভারত, আছে মালদ্বীপও

বাংলাদেশ নারী ফুটবল দলের একাংশ
বাংলাদেশ নারী ফুটবল দলের একাংশ | ছবি: এখন টিভি
0

অষ্টম সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। আজ (বুধবার, ২২ এপ্রিল) ঢাকার সাফ কার্যালয়ে ২০২৬ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়। যেখানে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পেয়েছে ভারত ও মালদ্বীপকে।

চলতি বছরের ২৫ মে ভারতের গোয়ায় আয়োজিত হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর। দুইটি গ্রুপে ভাগ হয়ে এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ৬টি দল।

গ্রুপ ‘এ’ তে জায়গা পেয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। তবে রাজনৈতিক অস্থিরতায় ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্তে অনড় থেকে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান।

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে এবার ভারতের উদ্দেশে রওনা দিবে লাল-সবুজের প্রতিনিধিরা।

২০২২ ও ২০২৪ এর শিরোপাজয়ী মেয়েরা এবারের আসরের জন্য আগামী শুক্রবার (২৪ এপ্রিল) থেকে চট্টগ্রামে শুরু করবে নিবিড় অনুশীলন। দেশের বাইরেও পিটার বাটলারের শিষ্যদের প্রস্তুতি নেয়ার ব্যবস্থা করতে চায় বাফুফে।

এসএইচ