জানা যায়, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত এলিম মিয়া ভিকটিমদের বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে বদরুন বেগম (৬৫), স্বামী মৃত ইলিয়াস মিয়াসহ মোট চারজন গুরুতর আহত হন।
আরও পড়ুন:
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বদরুন বেগমকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে। এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।





