এসময় বার বার প্রশাসনের সাথে কথা বলেও কোন সমাধানে না আসায় এই কর্মসূচী দেয়া হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন:
একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ এনে ফরহাদ বলেন, ‘শিক্ষার্থীদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা আবারও হলের মধ্যে গণরুম সংস্কৃতি চালু করার চেষ্টা করছে।’ এছাড়া যেসকল শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করে না দেয়া যাবে তাদেরকে আবাসন বৃত্তি দেয়ারও দাবি জানান ফরহাদ।
বক্তব্য শেষে ডাকসুর অন্যান্য সদস্যরা রেজিস্টার ভবনের সামনে থেকে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে পুরো ভবন প্রদক্ষিণ করে বের হয়ে যান তারা।





