ঢাবি শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান না হলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি ডাকসু সম্পাদকের
আগামী ২৫ তারিখের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান না হলে প্রথম বর্ষের সকল ক্লাস বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। আজ (সোমবার, ২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় রেজিস্টার ভবনের সামনে শিক্ষার্থীদের আবসন সমস্যা ও রেজিস্টার অফিসের অসঙ্গতির অভিযোগ এনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।