কেনো এ ম্যাচের ফলই ঠিক করে দিতে পারে পুরো মৌসুমের ভাগ্য, সেটার কারণ স্পষ্ট পয়েন্ট আর পরিস্থিতিতে। ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে আর্সেনাল, তবে সিটির পয়েন্ট ৬৪ হলেও তারা ম্যাচ কম খেলেছে একটি। আজ সিটি জিতলে পয়েন্ট ব্যবধান হবে মাত্র তিন।
আরও পড়ুন:
সিটির হাতে বাড়তি ম্যাচ থাকায় তাই দুই দলের অবস্থা হবে সমানেসমান। তবে আর্সেনাল জিতলে লিড বেড়ে যাবে ৯ পয়েন্টে, শিরোপা প্রায় নিশ্চিত। তবে আর্সেনালের চিন্তা বাড়াচ্ছে বুকায়ো সাকার চোট।
মার্টিন ওডেগার্ড বা কালফিওরি খেলতে পারবেন কি না, সেটিও নিশ্চিত নয়। এদিকে সর্বশেষ আট ম্যাচের মধ্যে ছয়টিতেই গোল পাননি সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড। সবমিলিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে ম্যাচটি ঘিরে।





