লেবাননে শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গুতেরেসের তীব্র নিন্দা

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস | ছবি: সংগৃহীত
0

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) ওপর এক হামলায় ফ্রান্সের এক সেনাসদস্য নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননের এক গ্রামে বিস্ফোরক অপসারণের সময় ইউনিফিলের একটি টহল দল অতর্কিত গুলিবর্ষণের শিকার হয়। এতে ফরাসি কন্টিনজেন্টের এক শান্তিরক্ষী নিহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

আরও পড়ুন:

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং শান্তিরক্ষী মিশন ইউনিফিল এই হামলার জন্য সরাসরি ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে। তবে হিজবুল্লাহ এক বিবৃতিতে এই হামলায় জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাখ্যান করেছে।

জাতিসংঘের মহাসচিব এই নক্কারজনক হামলার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তর্জাতিক আইন এবং শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সতর্ক করেন।

এএম