ইসরাইলকে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১০০

ইসরাইলকে অস্ত্র বিক্রি বন্ধে নিউ ইয়র্কে যুদ্ধবিরোধী বিক্ষোভ
ইসরাইলকে অস্ত্র বিক্রি বন্ধে নিউ ইয়র্কে যুদ্ধবিরোধী বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

ইসরাইলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে নিউ ইয়র্কে যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিনেটর চাক শুমার ও কির্স্টেন গিলিব্র্যান্ডের দপ্তরের বাইরে বসে বিক্ষোভ করছিলেন তারা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানানো হয় ওই বিক্ষোভে।

আরও পড়ুন:

এদিকে সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরাইলের সেনাবাহিনীর জন্য ৬০ কোটি ডলারের বেশি মূল্যের বোমা সরবরাহ বন্ধের উদ্যোগ নিচ্ছেন।

উল্লেখ্য গতকাল (সোমবার, ১৩ এপ্রিল) নিউ ইয়র্কের ম্যানহাটনে মার্কিন সিনেটর চাক শুমার ও কির্স্টেন গিলিব্র্যান্ডের দপ্তরে বাইরে অবস্থান কর্মসূচিতে অংশ নেন প্রায় ৩শ বিক্ষোভকারী।

এএম