টানা ব্যর্থতার দায়ে কদিন আগেই হেডকোচ অটো আদ্দোকে বরখাস্ত করে ঘানা। এরপরেই বিশ্বকাপের জন্য স্বল্প মেয়াদে কার্লোস কুইরোজকে নিয়োগ দিয়েছে ব্ল্যাক স্টাররা।
আরও পড়ুন:
নিজের ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পর্তুগাল, ইরানের মতো দলকে কোচিং করিয়েছেন কুইরোজ। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকা, ২০১০ সালে পর্তুগাল এবং এরপরের তিন আসরে ইরানের কোচ হিসেবে বিশ্বকাপে গিয়েছেন কুইরোজ।
আগামী ১৭ জুন এল গ্রুপে পানামার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ঘানা। ২৩ জুনের ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড এবং ২৭ জুন গ্রুপে তাদের শেষ ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে।





