আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপনে, সুরের পসরা সাজিয়ে বসেছেন দেশের প্রথিতযশা সংগীত ব্যক্তিত্বরা।
এদিকে সকাল ৬টা ১৫ মিনিটে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের অনুষ্ঠান শুরু হয় সম্মেলক কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের পরিবেশনা দিয়ে।
আরও পড়ুন:
এছাড়া রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লালন সঙ্গীত ও লোকগানের পাশাপাশি, দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আবদুল লতিফ, জ্যোতিরিন্দ্র মৈত্রের গান দিয়ে এ অনুষ্ঠান সাজানো হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সকাল ৯টায় শুরু হবে বৈশাখী শোভাযাত্রা। এবারের শোভাযাত্রায় থাকবে পাঁচটি মোটিফ। প্রতিটি মোটিফেই প্রতিফলিত হবে বাংলার লোক-ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনার গভীর অনুষঙ্গ।




