ইন্টারনেট বন্ধের বিষয়ে পলক ও জয়ের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: বাসস
0

জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনাইদ আহমেদ পলক ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তৎকালীন ইন্টারনেট প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক মোল্লা। আজ (রোববার, ১২ এপ্রিল) ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ করা হয়।

সাক্ষ্যগ্রহণের সময় ট্রাইব্যুনালকে তিনি জানান, আন্দোলনের সময় হঠাৎ করেই ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তখন তারা বুঝতে পারেন যে এটা সরকারের সিদ্ধান্তে হয়েছে। কিছু কিছু জায়গায় ইন্টারনেটের তার পুড়ে যাওয়ার কথাও বলেন তিনি।

আরও পড়ুন:

এর আগে, এ মামলায় বিশেষ তদন্তকারী কর্মকর্তা প্রসিকিউটর তানভীর জোহা জবানবন্দি দেন। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়।

ইএ