বিবৃতিতে নেতানিয়াহু যুদ্ধবিরতি নিশ্চিত করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। তবে তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদে ইরানকে আর ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকি হিসেবে না রাখার বিষয়ে তিনিও ট্রাম্পকে সমর্থন করবেন।’
আরও পড়ুন:
বেনইয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের শেষ দুই লাইনে স্পষ্ট করে বলা হয়, ‘দুই সপ্তাহের এই চুক্তি লেবাননে ইসরাইলের অভিযানকে অন্তর্ভুক্ত করে না।’
এটি এখন ইসরাইলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, দক্ষিণ লেবাননে তাদের অবস্থান আরও জোরদার হচ্ছে এবং হিজবুল্লাহর সঙ্গে একটি বাফার জোন তৈরির জন্য সেখানে আরও সেনা মোতায়েন করা হচ্ছে। সম্ভবত ইরানের সঙ্গে সংঘাতের চেয়ে এটি এখন ইসরাইলের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।



 founder Abhijeet Dipke-1-320x167.webp)

