নাটোরে শিলাবৃষ্টি: চলনবিলে বোরো ধান, আমসহ ফসলের ব্যাপক ক্ষতি

নাটোরে শিলাবৃষ্টি
নাটোরে শিলাবৃষ্টি | ছবি: এখন টিভি
0

বছরের প্রথম শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তরের জেলা নাটোরের কৃষকরা। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) বিকেলে হঠাৎ ব্যাপক শিলাবৃষ্টিতে এই ক্ষতির মুখে পড়েন তারা। শিলাবৃষ্টিতে চলনবিল অঞ্চলের বোরো ধান এবং মৌসুমি ফল আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করেই কালো মেঘে ছেয়ে যায় নাটোরের আকাশ। এরপর শুরু হয় ঝড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টি।

জেলার সদর, বড়াইগ্রাম, বাগাতিপাড়া এবং চলনবিলের সিংড়ায় উপজেলায় ১৫ থেকে ২০ মিনিটের এই শিলা বৃষ্টি হয়। বৃষ্টির পানির চেয়ে শিলাবৃষ্টি বেশি হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষি বিভাগ।

আরও পড়ুন:

তবে প্রাথমিকভাবে বোরো ধান, আম, কলা, ভুট্টা সহ অন্যান্যে ফসলের ক্ষতি হয়েছে।

এরইমধ্যে ফসলের ক্ষতি নির্ণয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান।

ক্ষতির পরিমাণ নির্ণয় করে প্রণোদনার আওতায় আনার কথাও জানান তিনি।

এসএস