কুমিল্লায় নাসা গ্রুপের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শ্রমিকদের মহাসড়ক অবরোধ
শ্রমিকদের মহাসড়ক অবরোধ | ছবি: এখন টিভি
0

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) সকাল ১০টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় অবস্থান নেন।

এর আগে শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে জড়ো হন। পরে সড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এদিকে কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার শাহিনুর আলম খান জানান, চলমান অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এএইচ