আজ (সোমবার, ৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এ সময় কারো শরীরে হামের উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
আরও পড়ুন:
বরগুনার স্বাস্থ্য বিভাগ থেকে টিকাদান কর্মসূচির প্রচার-প্রচারণা নেই সাংবাদিকদের এমন প্রশ্নে শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ‘স্বাস্থ্যকর্মীরা মাঠ পর্যায়ে ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে কাজ করছে। হাসপাতালের সুপারেন্টেড, সিভিল সার্জন স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয় করে সংক্রমণ নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
গত বছর এ সময় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে, তাই স্বাস্থ্য বিভাগ থেকে এখনই পদক্ষেপ নেয়া জরুরি কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্য বিভাগ এরই মধ্যে কাজ করছে। এখন পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আশা করছি গতবারের থেকে এবারের পরিস্থিতি আমাদের অনুকূলে থাকবে।’





