বিশ্বকাপের সময় ঘনিয়ে আসলেও অনিশ্চয়তা কাটেনি ইরানের অংশগ্রহণ নিয়ে

ইরানের ফুটবল দল
ইরানের ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপ শুরু হতে দুই মাস সময় বাকি থাকলেও এখনও ইরান দলের অংশগ্রহণ অনিশ্চিত। যে কারণে দলের খেলা নিশ্চিতে ম্যাচগুলো সরিয়ে নিতে ফিফাকে ফের অনুরোধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা পেলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে এক সাক্ষাতকারে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী।

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এক মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রভাবে বিশ্ব ফুটবলে খেলার স্বপ্ন অনেকটাই যদি কিন্তুর মধ্যে আটকে গেছে ইরানের। গ্রুপ পর্বের খেলা যুক্তরাষ্ট্রে হওয়ায় দুই মাস পর শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনও অনিশ্চিত। তবে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন এবং কঠিন জবাব দিতে এখনও হাল ছেড়ে দেয়নি দেশটি। একদিকে ফুটবলাররা মাঠে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন অন্যদিকে ফেডারেশন কর্মকর্তারা কাগজ চালাচালির মাধ্যমে মেক্সিকোতে নিজেদের ম্যাচ সরিয়ে নেয়ার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন।

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি জানিয়েছেন, ফিফা যদি ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর না করে, তবে তার দেশ বিশ্বকাপে অংশগ্রহণ না ও করতে পারে।

আরও পড়ুন:

তুরস্কেরএকটি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি বলেন, ‘ইরান ফুটবল ফেডারেশন এরই মধ্যে ফিফার কাছে এ অনুরোধ জানিয়েছে।’ বিপরীতে এ বিষয়ে নতুন করে কোনো কিছু জানায়নি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তবে আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা পেলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এমন কথাও সাক্ষাতকারে বলেন ইরানের ক্রীড়ামন্ত্রী।

এর আগে ১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলে ইরান ফুটবল দল। এরপর ১৯৯২ থেকে১৯৯৪ টানা চার আসর নানান কারণে বিশ্বমঞ্চে লড়াইয়ে যাওয়া হয়নি দেশটির। পরে ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সাত আসরের মধ্যে পাঁচ আসরে অংশগ্রহণ করে গ্রুপ পর্বে ১৫টি ম্যাচ খেলেছে ইরান। এবার বিশ্বকাপ বাছাইপর্বে পেরিয়ে মূল পর্বে গেলেও আবারও বিশ্বকাপে খেলার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে ইরানের।

আগামী ১১ জুন মেক্সিকোতে বিশ্বকাপ শুরু হবে। পরদিন কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, ইরান তাদের প্রথম ম্যাচে ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

এফএস