মার্কিন প্রেসিডেন্ট ফক্স নিউজকে বলেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং তিনি বিশ্বাস করেন আগামীকাল (সোমবার, ৬ এপ্রিল) মধ্যে তেহরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব।
তবে ইরান বারবার জোর দিয়ে বলেছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করেনি। আজ (রোববার, ৫ এপ্রিল) ট্রাম্প এর আগে তার ‘ট্রুথ সোশ্যাল’ এ লেখেন, মঙ্গলবার হবে ইরানে বিদ্যুৎকেন্দ্র ও সেতুর দিন। এখানে বিদ্যুৎকেন্দ্র ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে ব্রিজ লক্ষ্য করে হামলার ইঙ্গিত দেন ট্রাম্প।
ট্রাম্প ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত ‘একটি চুক্তিতে আসতে’ বা ‘হরমুজ প্রণালি’ খুলে দিতে আল্টিমেটাম দিয়েছিলেন।





