চাকরির বয়স ৩২ করার বিলে বিরোধীদল চুপ কেন, প্রশ্ন চিফ হুইপের

সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি
সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি | ছবি: বিটিভি
0

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। আজ (রোববার, ৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী ‘সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাশ হয়। তবে এসময় ভোটদানে বিরত ছিলেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

আরও পড়ুন:

বিল পাসের পর জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘খুব বিস্ময়ের সঙ্গে এবং হৃদয় দিয়ে অনুভব করলাম, জুলাই যুদ্ধ যাদের হাত ধরে শুরু হয়েছিল এবং যে কারণে শুরু হয়েছিল (বয়স বাড়ানো এবং কোটা সংস্কার), যার ফলে ফ্যাসিস্ট সরকারের পতন হলো এবং বাংলাদেশে একটি নতুন সূর্য উদিত হলো; যাদের ত্যাগে আমরা আজ নিঃশ্বাস নেয়ার সুযোগ পেয়েছি, সংসদে দাঁড়িয়ে সেই বিলটি পাশের সময় মাননীয় বিরোধীদলীয় নেতৃবৃন্দ কেন ‘‘হ্যাঁ’’ বললেন না, তা বুঝতে পারলাম না। তাদের ‘‘হ্যাঁ’’ বলা উচিত ছিল।’

তিনি বলেন, ‘আমরা মনে করি এ বিষয়টি সবার জন্যই স্পর্শকাতর। তারা ‘‘না’’ বলেননি ঠিকই, কিন্তু একটি বিষয় আছে, মাননীয় স্পিকার, আপনার এবং সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি; আজ এই সংসদে জুলাই যোদ্ধারা উপস্থিত আছেন। যাদের কারণে এবং যাদের স্বার্থে আজ এ বিল, সেই আহত ও ত্যাগী যোদ্ধারা আজ আপনার বাম পাশে উপস্থিত আছেন। আমরা সবাই তাদের অভিনন্দন জানাতে চাই।’

এএইচ