ব্যাংকিং কার্যক্রম বিকেল ৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক | ছবি: সংগৃহীত
0

দেশব্যাপী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য তফসিলি ব্যাংকসমূহের অফিস ও লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ (শনিবার, ৪ এপ্রিল) নতুন সময় নির্ধারণ করে পরিপত্র দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পরিপত্রে জানানো হয়, আগামীকাল (রোববার, ৫ এপ্রিল) থেকে ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, লেনদেন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার

আরও পড়ুন:

এতে আরও বলা হয়, সমুদ্র, স্থল, বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা উপশাখা বা বুথসমূহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে আগামীকাল থেকে জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-২৪ এর নির্দেশনা বলবৎ থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলেও এতে জানানো হয়।

এফএস