পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী একটি ট্রাক গঙ্গাবর্দী কৃষি ইনস্টিটিউটের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মো. সুজন উদ্দিন ও তার হেলপার গুরুতর আহত হন।
আরও পড়ুন:
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।





