হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে ইসরাইলের ৪ সেনা নিহত: আইডিএফ

বাম দিক থেকে ক্যাপ্টেন নোয়াম, স্টাফ সার্জেন্ট বেন কোহেন এবং স্টাফ সার্জেন্ট মাক্সিম এনতিস
বাম দিক থেকে ক্যাপ্টেন নোয়াম, স্টাফ সার্জেন্ট বেন কোহেন এবং স্টাফ সার্জেন্ট মাক্সিম এনতিস | ছবি: টাইমস অফ ইসরাইল
0

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরাইলি বাহিনীর চার সেনা নিহত হয়েছেন। আজ স্থানীয় সময় (মঙ্গলবার, ৩১ মার্চ) ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষে ইসরাইলি বাহিনীর আরও দুইজন আহত হয়েছেন। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেনাসদস্যদের হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।

আইডিএফ নিহত তিন সেনার নাম প্রকাশ করেছে। নিহতদের মধ্যে তিনজনের বয়স ২১ থেকে ২২ বছরের মধ্যে বলে শনাক্ত করা গেছে। তবে চতুর্থ সেনার পরিচয় এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন:

নিহতরা হলেন; হলেন ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট মাক্সিম এনতিস (২১)।

তারা তিনজনই নাহাল ব্রিগেডের গোয়েন্দা ইউনিটে দায়িত্বরত ছিলেন।

আইডিএফের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল (সোমবার, ৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিম সেক্টরে অভিযান চলাকালে নাহাল গোয়েন্দা ইউনিটের সেনারা সশস্ত্র হিজবুল্লাহ যোদ্ধাদের একটি সেলকে লক্ষ্যবস্তু করে। খুব কাছ থেকে সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের গোলাগুলি হয়। তাদের বেশ কয়েকজন আঘাতও পেয়েছেন।

এফএস