নিহত আপন চন্দ্র দাস নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক বিকাশ চন্দ্র দাস তার দুলাভাই বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বালুবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে পাতি ভেঙে বিকল হয়ে পড়ে। তখন সেটি মেরামতের কাজ চলছিল। এসময় দ্রুতগতিতে বগুড়ার দিকে আসা গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক বিকল ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ধাক্কার ফলে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন।
আরও পড়ুন:
পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়ে-মুচড়ে যাওয়া ক্যাবিনের ভেতর থেকে চালকের সহকারীর মরদেহ উদ্ধার করেন। একই সময় আহত অবস্থায় চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।





