১৩৩ অধ্যাদেশের কোনটিই একেবারে বাতিল হবে না: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান | ছবি: এখন টিভি
0

অন্তর্বর্তী সরকারের জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের কোনটিই একেবারে বাতিল হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। গতকাল (রোববার, ২৯ মার্চ) রাতে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষ এ কথা বলেন তিনি।

তবে, যেগুলো নিয়ে মতানৈক্য রয়েছে সেগুলো নিয়ে আরও যাচাই-বাছাই করে কমিটি রিপোর্ট দেবে বলেও জানান তিনি। এসময় আগামী ২ এপ্রিলের মধ্যে বিশেষ কমিটি সংসদে প্রতিবেদনে জমা দেবে বলেও জানান আইনমন্ত্রী।

আরও পড়ুন:

আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৩০ দিনের মধ্যে সব অধ্যাদেশ আইনে পরিণত করা সম্ভব হবেনা, সেগুলো বাতিল হয়ে যাবে।’ এক্ষেত্রে যেসব অধ্যাদেশ সময়ের অভাবে বাতিল হবে তা পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

এছাড়াও, গণভোট অনুষ্ঠিত হয়ে যাওয়ায় এটিকে আইনে পরিণত করার কোন অর্থ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ইএ