ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কেন্দ্রের প্রধান হোসেইন সাদেঘি আইআরএনএকে জানান, হামলায় আরও ১৮৪ শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন।
আরও পড়ুন:
সাদেঘির তথ্য অনুযায়ী, তেহরানে ১৬ শিক্ষার্থী ও পাঁচ শিক্ষক নিহত হয়েছেন। এছাড়া আট শিক্ষার্থী ও পাঁচ শিক্ষাকর্মী আহত হয়েছেন। তিনি বলেন, ‘২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ২০০টি প্রশাসনিক, সাংস্কৃতিক ও শিক্ষাসংক্রান্ত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।’





