গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন যে প্রথম অধিবেশনে যে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করেছে আইনমন্ত্রী, এর মধ্যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠান—সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ— এ অধ্যাদেশগুলো রয়েছে, ইউনিয়ন পরিষদও রয়েছে। এগুলো বিশেষ কমিটিতে যাচাই-বাছাই হচ্ছে এবং বিশেষ কমিটির সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী এখানে উপস্থিত আছেন।’
আরও পড়ুন:
মীর শাহে আলম বলেন, ‘বিশেষ কমিটি যাচাই-বাছাই করে যেগুলো আইন হিসেবে পাশ করবার জন্য সিদ্ধান্ত নেবে। এগুলো আবার আমাদের মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয়ে যদি আমাদের কোনো পরিমার্জন, সংশোধন বা এই বিষয়গুলা থাকে, আমরা সংশোধন করে এটি আমরা জাতীয় সংসদে আইন আকারে উপস্থাপন করবো এবং পার্লামেন্টে যদি এটা অনুমোদন হয়, তখন এটা কার্যকরী হবে।’
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক প্রসঙ্গে প্রশ্ন করলেন প্রতিমন্ত্রী এর জবাবে বলেন, ‘এটি কোনো চূড়ান্ত হয়নি, তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়া উচিত না।’





